Advertisement

কপ-৩১ সম্মেলন কাভার করতে তুরস্ক যাচ্ছেন বিশিষ্ট কলামিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব রোটারিয়ান নাজমুল হাসান

কপ-৩১ সম্মেলন কাভার করতে তুরস্ক যাচ্ছেন বিশিষ্ট কলামিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব রোটারিয়ান নাজমুল হাসান

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) কাভার করতে আগামী ৯ নভেম্বর তুরস্কের আনতালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিশিষ্ট লেখক, কলামিস্ট, রাজনীতিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কৃতি সন্তান রোটারিয়ান এম নাজমুল হাসান।

তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘রিপোর্টার্স ২৪’-এর নির্বাহী সম্পাদক। সবকিছু ঠিক থাকলে সম্মেলন শেষে আগামী ১৩ নভেম্বর তাঁর দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১। সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিট’, যা অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

এই সফরে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করবেন। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর ও সম্মেলনে অংশগ্রহণ, বাংলাদেশ প্যাভিলিয়নের কার্যক্রম, জলবায়ু অর্থায়ন, লস অ্যান্ড ড্যামেজ ইস্যুতে বাংলাদেশের অবস্থান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জলবায়ু-সংক্রান্ত দাবি ও প্রত্যাশা তুলে ধরবেন। পাশাপাশি তুরস্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অভিমত ও প্রতিক্রিয়াও তাঁর প্রতিবেদনে গুরুত্ব পাবে।

সফর প্রসঙ্গে রোটারিয়ান এম নাজমুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের রয়েছে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, বাস্তবসম্মত প্রস্তাব ও ন্যায্য দাবি। তুরস্কের মাটি থেকে বাংলাদেশের সেই দাবি, সংকট, সম্ভাবনা এবং প্রত্যাশার কথা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই হলো আমার মূল লক্ষ্য। আমি যেন নিরাপদে থেকে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করে সুস্থভাবে দেশে ফিরতে পারি, সে জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।

উল্লেখ্য, এবারের কপ৩১-এর আয়োজক দেশ তুরস্ক। দেশটির আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৯৬টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের কথা রয়েছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জলবায়ু অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে এবারের সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করছে।

রোটারিয়ান এম নাজমুল হাসানের এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান, দাবি ও সম্ভাবনা গণমাধ্যমে আরও বিস্তৃতভাবে তুলে ধরার প্রত্যাশা করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ তাঁর এই সফরকে অভিনন্দন জানিয়ে বলেন আমরা সাংবাদিক হিসেবে গর্বিত।

Advertisement
বাঘারপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাঘারপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার