Advertisement

রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে শ্রী বাদশা (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার (০১ নভেম্বর) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে উপজেলার ৬ নং কাশিপুর ইউনিয়নের আরাজি চন্দনচহট লধাবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বাদশা ওই গ্রামের শ্রী রাজকুমারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করার একপর্যায়ে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় শিশু বাদশা। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির অপমৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন