কমলগঞ্জে পানিতে ডুবে নিহত পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
- কমলগঞ্জ, মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে ডুবে মারা যাওয়া হতদরিদ্র মো. মালিক মিয়ার পরিবারকে ২৫ হাজার টাকার সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরের দিকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিহত মালিক মিয়ার স্ত্রী মোছা. সুমি আক্তারের হাতে এ সহায়তার চেক তুলে দেওয়া হয়।
উপজেলা দুর্যোগ ও ত্রাণ শাখার পক্ষ থেকে দেওয়া চেকটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।
নিহত মালিক মিয়া কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের উত্তর রূপশপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।
জনপ্রিয়


















