Advertisement

কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কেন্দুয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের আহ্বায়ক নুরুল হক ভূইয়া, ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি, মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, রিপোটার্স ক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ মামুন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আতাউল হক মিন্টুসহ প্রমূখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান প্রমূখ। শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে।
Advertisement
সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা