Advertisement

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরের বকশীগঞ্জে চন্দ্রবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, নিজের পৈতৃক সম্পত্তি দান করে মায়ের নামে তিনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। কয়েকজন শিক্ষক ভুয়া সনদ ও তথ্য গোপনের অভিযোগে চাকরিচ্যুত হওয়ার পর থেকে প্রতিষ্ঠান ও তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি অভিযোগ করেন, গত ৩ নভেম্বর স্থানীয় একটি মহলের ইন্ধনে চাকরিচ্যুত শিক্ষকরা অনুমতি ছাড়াই প্রতিষ্ঠানের প্রাঙ্গণে মানববন্ধন করে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মাউশির মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ৩ নভেম্বর বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও নতুন ম্যানেজিং কমিটি অনুমোদনের দাবিতে প্রতিষ্ঠানটির ১৫ জন শিক্ষক মানববন্ধন করেন।
Advertisement
সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

সাইবার ট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা