Advertisement

শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও আধুনিক যশোরের স্থপতি জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উলাশি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,  শার্শা   উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  আরশাফুল আলম বাবু,  প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু ও সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলী, বিএনপি নেতা শফিউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। উলাশি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবদল নেতা আলহাজ শহিদুল ইসলাম শহীদ। স্মরণসভায় বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং যশোরের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Advertisement
শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

শার্শার উলাশীতে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া