Advertisement

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমীর সভাপতি মনোনীত সেকুল ইসলাম খান

কেন্দুয়ায় সায়মা শাহজাহান একাডেমীর সভাপতি মনোনীত সেকুল ইসলাম খান
গত, ১৩ অক্টোবর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নেত্রকোণার কেন্দুয়া সায়মা শাহজাহান একাডেমির এডহক কমিটির সভাপতি মনোনীত হলেন কেন্দুয়া প্রেসক্লাবের বর্তমান সভাপতি, তিনবারের সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ঠিকাদার ও শিক্ষানুরাগী মো. সেকুল ইসলাম খান। নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. সেকুল ইসলাম খান নেত্রকোণা-৩ আসনের এমপি ড. রফিকুল ইসলাম হিলালীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি একজন শিক্ষা বান্ধব এমপি। নির্বাচনের আগে দেয়া তাঁর প্রতিটি ওয়াদা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি কেন্দুয়া আটপাড়া নির্বাচনী এলাকায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম শুরু করেছেন এটিও ছিল সংসদ সদস্যের নির্বাচনী প্রতিশ্রুতি। অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী তাঁর সহযোগিতার মাধ্যমে নিজেদের পড়ালেখা চালিয়ে যাচ্ছে।মো. সেকুল ইসলাম খান আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবে, সেই শিক্ষা হতে হবে অবশ্যই সুশিক্ষা। মাদক, ইভটিজিং ও মোবাইল ফোন ব্যবহার প্রতিরোধে সচেতনামূলক আলোচনা সভার মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে, তবে তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক মো. শহীদুল ইসলাম ভূইয়া বলেন, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান এঁর নাম পাঠানোর পর বোর্ড কতৃপক্ষ তাঁকে সভাপতি মনোনীত করে ১৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেন।তিনি আরও বলেন, মো. সেকুল ইসলাম খান একজন শিক্ষা বান্ধব ব্যক্তি, আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।এবং অল্প সময়ের মধোই আনুষ্ঠানিকভাবে তাঁকে বরণ করব।
জনপ্রিয়