Advertisement

যশোরে জমি নিয়ে বিরোধ, মা-মেয়েকে পিটিয়ে আহত

যশোরে জমি নিয়ে বিরোধ, মা-মেয়েকে পিটিয়ে আহত
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে লোহার শাবল দিয়ে পিটিয়ে দুই নারীকে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জিরাট গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, জিরাট গ্রামের ফজর আলীর স্ত্রী লিপি খাতুন (৩৬) ও তাঁর মেয়ে সুমায়া ইয়াসমিন নিপা (১৮)। অভিযোগ অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের মনির (২৮), তাঁর বাবা মতলব (৬০) ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন লোহার শাবল দিয়ে তাঁদের মারধর করেন। এতে লিপি খাতুনের ডান হাতের হাড় ভেঙে যায়। তাঁর মেয়েও আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সন্ধ্যা ৭টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসাসূত্রে জানা গেছে, তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।
জনপ্রিয়
Advertisement
বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, সরকারি ভবন ও ব্যাংকে আগুন

বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, সরকারি ভবন ও ব্যাংকে আগুন