Advertisement

মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারে সাবেক এমপি পুত্র ও যুবলীগ নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারে পৃথক অভিযানে সংসদীয় আসন -৩ এর সাবেক সংসদ সদস্য নেছার আহমদ এর পুত্র সাদমান ও আওয়ামী যুবলীগ নেতা নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গত সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর পট পরিবর্তনের পর থেকে পলাতক ছিলেন। অপরদিকে, সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের একটি এলাকা থেকে মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের কনিষ্ঠ পুত্র ফজলে রাব্বি সাদমানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। তার বাবা সাবেক এমপি নেছার আহমেদও ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদমান শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন