Advertisement

কৃষক লীগ নেত্রী পুতুল রানী গ্রেপ্তার

কৃষক লীগ নেত্রী পুতুল রানী গ্রেপ্তার

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতো। তবে তিনি কোন পত্রিকার সাংবাদিক সেটা কেউ বলতে পারেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। গ্রেপ্তারকৃত পুতুল রাণী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌর শহরের ইসলামপুর বাজারি পাড়া (কিংজাল্লা) এলাকার মৃত সাদাফলের মেয়ে।

ওসি মিজানুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনের বাদী ফজলু মিয়ার দায়ের করা অভিযোগের (১৩নং) মামলার আসামি পুতুল রাণী। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন