Advertisement

ইরানে ফের হামলা চালাতে নেতানিয়াহুর চাপ, পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

ইরানে ফের হামলা চালাতে নেতানিয়াহুর চাপ, পাত্তা দিচ্ছেন না ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাকে ফের ইরানে হামলা চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার সে আহ্বানে আপাতত সাড়া দিচ্ছেন না ট্রাম্প। তার চেয়ে বরং তেহরানের সঙ্গে সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টাগুলোকে আরও কিছু সময় দিতে চান তিনি। খবর টাইমস অব ইসরায়েলের

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত এই ফোনালাপের বিবরণ সম্পর্কে অবগত একটি ইসরায়েলি ও একটি মার্কিন সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়েছে। নেতানিয়াহুর আশঙ্কা, এই আলোচনার ফলে ইরানের ওপর থেকে চাপ নাটকীয়ভাবে কমে যেতে পারে। অন্যদিকে ট্রাম্প চান ইসরায়েল আপাতত এই কূটনৈতিক প্রচেষ্টায় হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুক।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের শীর্ষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে কাতারি মধ্যস্থতাকারীরা দোহায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে টানা তিন দিন বৈঠক করেছেন। হোয়াইট হাউস এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই ফোনালাপের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ইরানে নতুন করে আর হামলা না চালানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে নির্বাচনের পরপরই ইরানে মার্কিন হামলার শঙ্কা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন