Advertisement

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত তেহরান: আরাঘচি

কূটনীতির দরজা খোলা, তবে যুদ্ধের জন্যও প্রস্তুত তেহরান: আরাঘচি

কূটনৈতিক সমাধানের প্রত্যাশা থাকলেও, আত্মরক্ষায়ও প্রস্তুত তেহরান। এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রোববার (১ নভেম্বর), সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনার ফলাফল নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সাড়ার ওপর।

তেহরান তাদের প্রস্তাবিত শর্তে ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় বলেও জানিয়েছেন। শনিবার কাতারে গিয়েছে ইরানের একটি প্রতিনিধি দল। মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সেখানে অবস্থান করছেন তারা। তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

তিনি বলেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারব কি না, তা নির্ভর করছে এমন অনেক প্রশ্নের উত্তরের ওপর, যেগুলোর সমাধান এখনো হয়নি। আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করছি, আরেক পক্ষও অন্যান্য বিকল্পের পরিবর্তে কূটনীতিকে বেছে নেওয়ার মতো বিচক্ষণতা দেখাবে। তবে সেই অন্যান্য বিকল্পগুলোর জন্যও আমরা পুরোপুরি প্রস্তুত।

আরাঘচির প্রত্যাশা, যৌক্তিকভাবে কূটনীতির পথ বেছে নেবে যুক্তরাষ্ট্র। এর আগে তিনি বলেন, ওয়াশিংটন ইরানের শর্তগুলো মেনে নিলেই কেবল সরাসরি আলোচনার বিষয়টি বিবেচনা করবেন তারা।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন