Advertisement

শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন  চৌধুরী মাজহার আলী; যিনি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শিবা শানু। অতিরিক্ত সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে তাকে।

এদিকে শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাওয়ার ব্যাপারে জানতে চাওয়া হলে চ্যানেল 24 অনলাইনকে শিবা শানু বলেন, আমি সাংবাদিকদের মাধ্যমে নিয়োগের ব্যাপারে জেনেছি; এর বেশি কিছু জানি না। আগে আমি নিয়োগসংক্রান্ত চিঠি পাই, তারপর এ ব্যাপারে মন্তব্য করতে পারব।

প্রসঙ্গত, শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। প্রায় তিন দশকের ক্যারিয়ারে চার শতাধিক সিনেমায় কাজ করেছেন। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তার। পরবর্তীতে বিভিন্ন সিনেমায় কল চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন তিনি।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন