Advertisement

ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করেনি: ট্রাম্প

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করেনি: ট্রাম্প
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওহাইওর চিলিকোথিতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা ইরানের সঙ্গে এ যুদ্ধ শুরু করিনি’। তিনি আরো বলেন, ‘আমার ক্ষমতায় আসার অনেক আগেই এই সংঘাতের সমাধান হওয়া উচিত ছিল। সমাবেশে ট্রাম্প দাবি করেন,যুক্তরাষ্ট্রের কারণেই ইরানের সামরিক শক্তি দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তিনি জানান, ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র থাকলেও তার সংখ্যা আগের চেয়ে অনেক কমে এসেছে। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন থাকায় দেশটির ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো কার্যক্রম চালাতে গিয়ে মারাত্মক হিমশিম খাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চলাকালেই গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথভাবে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে আলোচনার টেবিলে কূটনীতি চলার মাঝেই ইরানের ওপর হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও গত বছর আলোচনার এক পর্যায়ে দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে বোমারু হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন