Advertisement

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধ: চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

যশোরের ঝিকরগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আশিকুর রহমান আশিক (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তার চাচাতো ভাই ফজলুর রহমান ফজলুকে আটক করেছে পুলিশ।

নিহত যুবক ওই গ্রামের আসির উদ্দিনের ছেলে।

বুধবার (২৮ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন করেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে সোনাকুড় গ্রামের আশিকের সঙ্গে তার আপন চাচাতো ভাই ফজলুর রহমান ফজলুর জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত ১২টার দিকে ফজলুর নেতৃত্বে ৫-৭ জন ধারালো অস্ত্র দিয়ে আশিককে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডা. মাধবী বিশ্বাস জানান, নিহত আশিকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা থানায় মামলা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন