Advertisement

যশোরে যুবলীগ নেতা আটক

যশোরে যুবলীগ নেতা আটক
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যার পর যশোর শহর থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন। পুলিশ জানায়, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা গেছে, ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আলমগীর হোসেন। তিনি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নির্যাতনে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ ছাড়া তিনি যশোর জেলা আওয়ামী লীগের নেতা শাহীন চাকলাদারের রাজনৈতিক বলয়ে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। ফন্টু চাকলাদারের সঙ্গে তার ব্যবসায়িক অংশীদারত্বও ছিল বলে জানা গেছে।
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন