Advertisement

রাজবাড়ী চন্দনীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ী চন্দনীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
রাজবাড়ীতে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল আনুমানিক  ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পাংশা হাইওয়ে থানা পুলিশ। পুলিশ জানায়, নিহত মোটরসাইকেল চালক কুষ্টিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। চন্দনী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত মোঃ নূর আলম (২৬)। তিনি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পাইকপাড়া এলাকার সুতাইল গ্রামের শেখ সাকাউল ইসলামের ছেলে। পাংশা হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্তে কাজ চলছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন