Advertisement

সন্তানদের নিয়ে ঘরোয়া জন্মদিন উদযাপন পরীমণির

সন্তানদের নিয়ে ঘরোয়া জন্মদিন উদযাপন পরীমণির

ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমণির জন্মদিন ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই থাকে তুঙ্গে। তবে এবারের জন্মদিনের উদযাপন শুরু হয়েছে ঘরোয়া আয়োজন আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে। দুই সন্তানকে পাশে নিয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিন উদযাপনের বিশেষ মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করেন পরীমণি।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা পরীমণির জীবনে এখন দুই সন্তানই যেন সবচেয়ে বড় আনন্দ ও ভালোবাসার জায়গা। সন্তানদের সঙ্গে কাটানো এই বিশেষ মুহূর্তগুলোতেই ধরা পড়েছে তার মাতৃত্বের সুন্দর এক রূপ।

ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি বার্থডে টু মি!’ সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হৃদয় ও ফুলের ইমোজি। ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। ভালোবাসা আর শুভকামনায় ভরে ওঠে তার পোস্টের মন্তব্যের ঘর।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন