Advertisement

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশনের লাইট লাগানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার(২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদনোয়ালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার সেনগাঁও ইউনিয়নের নোহালী গ্রামের কালামের ছেলে। তিনি স্থানীয় শাহ আলম নামের এক ডেকোরেশন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ে বাড়ীতে ডেকোরেশনের জন্য লাইটিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ফয়সাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন