Advertisement

পদ্মায় বন্ধুদের সাথে গোসলে নেমে শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

পদ্মায় বন্ধুদের সাথে গোসলে নেমে শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বন্ধুদের  সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে নুর আমিন নামে ( ৮) বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। তীব্র স্রোত ও গভীরতার কারণে নদীজুড়ে তল্লাশি চালিয়েছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার পাশে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীর পাড়ে গোসল করতে যায় শিশুটি। গোসলের একপর্যায়ে নদীর প্রবল স্রোতের তোড়ে সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু পানির তীব্র স্রোত ও গভীরতা বেশি থাকায় তারা শিশুটির কোনো সন্ধান পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। পরবর্তীতে ডুবুরি দল যোগ দিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত নদীর বিভিন্ন সম্ভাব্য পয়েন্টে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল, তবে শিশুটির এখনো কোনো হদিস মেলেনি। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নদীর পাড়ে শত শত উৎসুক জনতা ও নিখোঁজ শিশুর স্বজনেরা ভিড় জমান। আদরের সন্তানকে হারিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পদ্মাপাড়ের বাতাস। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছেন না প্রতিবেশীরা। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল জানিয়েছে, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে তাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। পানির গতি ও স্থান বিবেচনা করে সম্ভাব্য সবকটি পয়েন্টে ডুবুরিরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন