Advertisement

দীর্ঘ ৫ বছর পর ছেলের সঙ্গে ফোনে কথা বললেন সু চি

  • অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
দীর্ঘ ৫ বছর পর ছেলের সঙ্গে ফোনে কথা বললেন সু চি
মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো ফোনে কথা বলতে পেরেছেন তার ছেলে কিম আরিস। যুক্তরাজ্যে বসবাসরত কিম আরিস সামাজিকযোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জানান, দীর্ঘ সময় পর মায়ের কণ্ঠস্বর শুনতে পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

ফ্রান্স টুয়েন্টিফোরের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটির রাজধানী নেপিডোতে গৃহবন্দি রয়েছেন সু চি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে বন্দি রাখা হয়েছে।

তবে দীর্ঘ সময় পর কীভাবে মা-ছেলের মধ্যে এই কথোপকথন হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

মায়ের মুক্তি ও মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে পাশে দাঁড়ানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কিম আরিস বলেন, যারা আমার মা ও আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, আপনাদের কণ্ঠস্বরই এই মুহূর্তটিকে বাস্তবে সম্ভব করতে সাহায্য করেছে বলে যোগ করেন তিনি।

তবে দীর্ঘদিন পর কথা বলার সুযোগ পেলেও মায়ের বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কিম আরিস বলেন, তার মায়ের বয়স ৮১ বছর এবং তিনি এখনো বন্দি রয়েছেন। শুধু একবার কথা বলার সুযোগ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন