Advertisement

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপ্রতিমা বিসর্জন সম্পন্ন

যশোরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপ্রতিমা বিসর্জন সম্পন্ন
যশোরে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব-২০২৬-এর প্রতিমা বিসর্জন শেষ হয়েছে। বুধবার (২১ অক্টোবর) শুভ বিজয়া দশমী উপলক্ষে শহরের লালদিঘি পাড়ে এ আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। এ সময় উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা তদারকি করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-। তিনি উপস্থিত সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে বিজয়ার শুভেচ্ছা জানান এবং জেস টাওয়ার থেকে প্রতিমা বিসর্জনের অনুষ্ঠানের নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান,জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন