Advertisement

বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলীকে পদ থেকে অব্যাহতি

বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলীকে পদ থেকে অব্যাহতি
দলীয় নীতি,আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে মিসেস শ্যামলী সূত্রধর’কে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় গঠনতন্ত্র, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় দলের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়। জেলা বিএনপি’র একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শ্যামলী সূত্রধরের বিরুদ্ধে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয়তা এবং নীতি-বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে জেলা বিএনপি’র শীর্ষ নেতৃত্বের আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। এ বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, দলীয় শৃঙ্খলা সবার উপরে। রাজনীতিতে পদ অর্জন যেমন সম্মানের, তেমনি সেই পদ ধরে রাখতে প্রয়োজন দলীয় নীতি-আদর্শ ও শৃঙ্খলার প্রতি দায়বদ্ধতা। গঠনতন্ত্রের বাইরে গিয়ে কেউ কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে,তিনি যেই হোন না কেন। এদিকে এই অব্যাহতির ঘটনায় জেলা বিএনপি’র  তৃণমূল নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে দলে শৃঙ্খলা ফিরে আসবে। উল্লেখ্য, মিসেস শ্যামলী সূত্রধর মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ০১৭৪৫৯৩৯৪৪৮
Advertisement
অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন

অধ্যাপক ড. এ এইচ এম ইয়াহইয়া রহমান: শিক্ষা, গবেষণা ও মানবসেবায় নিবেদিত এক বর্ণাঢ্য জীবন