দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ টাকাসহ গ্রেপ্তার ৩
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- মৌলভীবাজার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ইয়াবা, বিদেশি মদ, চায়নিজ চাকু ও নগদ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর এলাকার বিভিন্ন স্থানে থানা-পুলিশের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতরা হলেন শাপলাবাগ এলাকার সুমি বেগম (২৬) ও পাখি আক্তার (২৪) এবং সবুজবাগ এলাকার সুজিত চন্দ্র দাস (৩৪)
অভিযান সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার শাপলা বাগ এলাকায় অভিযান চালিয়ে সাহেদা বেগমের ভাড়াটিয়া রিপন মিয়ার স্ত্রী সুমি বেগম ও মোঃ শরীফ হোসেনের স্ত্রী পাখি আক্তারসহ দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চায়নিজ চাকু, ৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়।
এদিকে, শহরের সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ক্ষিরিশ চন্দ্র দাসের ছেলে সুজিত দাস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকেও বিদেশি মদ উদ্ধার করে জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার সেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
জনপ্রিয়



















