Advertisement

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীর স্বর্ণের চেইন চুরি

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগীর স্বর্ণের চেইন চুরি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে এসে রোগীর গলায় থাকা স্বর্ণের চেইন চুরি হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকিট কাউন্টারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে হোসনেয়ারা বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ষোলঘর ইউনিয়নের ষোলঘর ভূঁইচিত্র এলাকার বাসিন্দা হোসনেয়ারা বেগম (৩৮), স্বামী- নাজির হোসেন। থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, গত ১৯/১০/২৬ তারিখ সকাল অনুমান সাড়ে ১০টার সময় শ্রীনগর সরকারি হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটার সময় অজ্ঞাতনামা ২/৩ জন মহিলা টিকিট কাটার জন্য আমার সাথে ধাক্কাধাক্কি করে। একটু পরে আমি আমার গলায় হাত দিয়ে দেখি আমার ৯ আনা ৬ রতি স্বর্ণের চেইন গলায় নাই। উক্ত মহিলারাও নাই। আমার ধারণা অজ্ঞাতনামা ২/৩ জন মহিলা পরিকল্পিতভাবে আমার সাথে ধাক্কাধাক্কি করিয়া কৌশলে আমার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায়। যার বর্তমান মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা হবে।

​এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, “আমি বিষয়টি অবগত আছি।” হাসপাতালে আনসার সদস্য থাকার পরও এমন ঘটনা ঘটে কীভাবে— এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। আর সিসি ক্যামেরার বিষয়ে জানতে চাইলে বলেন, “সিসি ক্যামেরা বন্ধ ছিল।”

​শ্রীনগর থানার এসআই মীর রুহিন আহমেদ বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি হাসপাতালের সিসি ক্যামেরা বন্ধ। তবে তদন্ত চলমান রয়েছে।”