Advertisement

ছেংগারচর পৌর বিএনপি নেতা সিরাজুল ইসলামের মায়ের কুলখানি অনুষ্ঠিত

ছেংগারচর পৌর বিএনপি নেতা সিরাজুল ইসলামের মায়ের কুলখানি অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারীর মমতাময়ী মা মাফিয়া বেগমের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার তার নিজ গ্রামের বাড়ি ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড ঠাকুরচর গ্রামের বাড়িতে কুলখানি উপলক্ষে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মী,স্থানীয় এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশিল সমজি,সাংবাদিক, এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কুলখানি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন সাবেক চারবারের সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তানভীর হুদা।  তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর তিনিছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারীর মমতাময়ী মা মাফিয়া বেগমের কবর জিয়ারত করেন।এ সময় তানভীর হুদার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারী অনুষ্ঠানে অংশ গ্রহণকারী অতিথিদেরকে স্বাগত ও অভ্যর্থনা জানান।

কুলখানি অনুষ্ঠানে আরও অংশ গ্রহণ করেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার,ছেংগারচর পৌর বিএনপির সভাপতি মোঃ নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি এস এম জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সহ সভাপতি খায়রুল হাসান বেনু, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন খান, ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আঃ মান্নান লস্কর, পৌর বিএনপির ৪ নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি আঃ আজিজ খান, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ আরও অনেক নেতাকর্মীসহ সর্বস্তলের লোকজন অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম বেপারীর মমতাময়ী মা মাফিয়া বেগম মঙ্গলবার (১৩ অক্টোম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ডেমরায় তার বড় ছেলে মোঃ সিরাজুল ইসলাম বেপারীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ১ মেয়ে, নাতি,নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কুলখানি অনুষ্ঠানে উপস্থিত সকলেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ছবি-ই-মেইলে দেওয়া আছে

Advertisement
জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার

জনগণের জন্য কাজ করবে তথ্য কমিশন: প্রধান তথ্য কমিশনার